মুক্তির যুক্তি
- মাহফুজ ইসলাম সাকিব
এ শহরে কুঁড়ে ঘর খুঁজে কে বা কোথা?
ও আচ্ছা, খুঁজবেই বা কেন—
কংক্রিটের হৃদয় কি
নরম কোমল কুঁড়ে ঘরে ঠাঁই হয়?
যান্ত্রিক এ শহরে
আমি শহুরে শালিক বেশে
ঘুরছি তেপান্তরে।
শান্তির নীড় কী?
জানি না।
তবে দুঃখের নীড় পরিচিত।
এখানেই তীর্থস্থল খুঁজছি!
খোদার কাছে চাইলাম মুক্তি!
খোদা দিতে চাইলেও,
মানুষ দেখাইল যুক্তি।
খোদা কইল—
"সবই ঠিক হবেই।"
মানুষ কইল—
"নিয়তিতেই যে নেই।"
আমি চাইলাম মৃত্যু।
সমাজ কইল—
"বটেই, তবে অযথা বেঁচে কী লাভ?"
খোদা বললেন—
"ফাবি আইয়ি আলা-ই রাব্বিকুমা তুকায্যিবান।"
আমি ফিরে গেলাম
খোদার দুয়ারে।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।